শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে মালয়েশিয়া আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি

10441226_257251994480940_8514863578408031832_nএম.আমজাদ চৌধুরী রুনু মালয়েশিয়া থেকে: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে মালয়েশিয়া আওয়ামীলীগ প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে। নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মকবুল হোসেন মুকুলের নেতৃত্বে মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে এ স্মারক লিপি দিয়েছেন। স্মারক লিপিটি রাষ্ট্র দূতের পক্কে গ্রহণ করেছেন দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারি এম এস কে শাহীন। স্বারক লিপিতে উল্লেখ করা হয়েছে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার নামে লন্ডনে গিয়ে ক্রমাগত ভাবে দেশের স্বাধীনতার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। এতে করে  তার বক্তব্যের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ও বর্তমান সরকারের সাফল্যকে ম্লান করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারেক রহমান বিদেশের মাটিতে বসে হাজর বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং অতি সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর রাষ্ট্রপরিচালনা নিয়ে যে কটুক্তি করেছেন তাতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জ ও ফেনীতে আওয়ামীলীগ নেতাদের হত্যাকান্ডে অভিযুক্তদের গ্রেফতার করার বিষয়ে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা আপনার ভূমিকা আজ সর্বত্র প্রশংসনীয়। অথচ দলীয় দৃষ্টি-ভঙ্গি নিয়ে বিএনপি ও তারেক রহমান এই সব হত্যাকান্ডের সমালোচনা করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমনসহ বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমরা মালয়েশিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তারেক রহমান অসুস্থতার নাম করে লন্ডনে বিলাসী জীবন-যাপন করছেন। অথচ বাংলাদেশের আইনে তিনি সাজাপ্রাপ্ত ও বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্ত। তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনের আওতায় সোপর্দ করার জন্য  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রধানমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করছেন মালয়েশিয়া আওয়ামী নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা করছেন সকল ষড়যন্ত্র ও বাঁধা-বিপত্তি উপেক্ষা করে বলিষ্ঠ নেতৃত্বে রূপকল্প-২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। স্মারক লিপি প্রদানের সময় উপস্তিত ছিলেন, মালয়েশিয়া মুক্তিযুদ্বা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান, আব্দুল করিম, মো: আব্দুল কাইয়ূম সরকার,আলহাজ্ব জাকারীয়া, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান ডাবলু, মাহতাব খন্দকার, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক এ কামাল চেীধুরী, বাবলা মজুমদার, আবু হানিফ, আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মাদ ভ’ইয়া, মুখলেছুর রহমান, আনছার আলী, ছাএলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, বিজন মজুমদার, রেজাউল হক লায়ন, ছাত্রলীগের আহবায়ক আমিনুল ইসলাম ডেনিস,মিনহাজ ইবনু, নাজমুল হাসান, শ্রমিকলীগ নেতা মো: জাকির হোসেন, প্রমূখ।

10424272_592055634224942_3947240274100472125_n

 

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি