,

বিজয়নগরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ট্রাকের চাপায় তামান্না আফরিন (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তামান্না আফরিন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মোতালেব ভূঁইয়ার মেয়ে। এবং স্থানীয় কালাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেনের স্ত্রী। 


প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, তামান্না শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে সকালে বাসে করে চান্দুরা বাসস্ট্যান্ডে এসে নামেন। তার স্বামী মোবারক হোসেন তাকে চান্দুরায় নামিয়ে দিয়ে হবিগঞ্জের উদ্দেশে বাসে চড়ে বসেন। এরপর তামান্না অটোরিকশার জন্য বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করতে থাকেন। এসময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আব্দুন নূর বাংলানিউজকে জানান, পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ