,

প্রধানমন্ত্রীকে এম কে আনোয়ার ‘বেশি সময় আপনার হাতে নেই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বেশি সময় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বেশি সময় আপনার হাতে নেই। মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। মানুষ ভোট দিলে আবার ক্ষমতায় আসবেন। দখলদারি বেশিদিন চলতে পারে না।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আনোয়ার এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা হয়। এর আগে গত ২৯ মে বিএনপির আলোচনা সভার ব্যানারে জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

আজকের আলোচনা সভায় এম কে আনোয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দম্ভ-অহংকারের পরিণতি ভালো নয়। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। না হলে পাকিস্তানিদের যেভাবে বাংলাদেশের মানুষ সরিয়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীকেও সেভাবে সরিয়ে দেবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ