,

আইওএস৮ আনছে অ্যাপল

আইফোন অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আইওএস৮ আনার ঘোষণা দিল অ্যাপল। আইওএস৮ এর মাধ্যমে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।



অ্যাপলের সব পণ্যে যেন আইওএস৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়, সে বিষয়টি মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। নতুন এ অপারেটিং সিস্টেমে থাকছে ইউনিভার্সেল সার্চ টুল অপশন। এছাড়া ইন্টারেকটিভ নোটিফিকেশনের মাধ্যমে আপনি কোনো অ্যাপ ব্যবহারকালে ওই অ্যাপ থেকে বের না হয়েই জবাব দিতে পারবেন।



‘কুইক টাইপ’ ফিচার প্রমিজ সাজেশন অপশনের মাধ্যমে আপনাকে বিস্তারিত কিছু লিখতে হবে না। যেমন-আপনি লিখছেন-ডু ইউ ওয়ান্ট টু গো…..’। পরিবর্তী শব্দ হিসেবে আপনাকে সাজেশন দেবে ‘ডিনার অথবা মুভি’। বর্তমানে এ সুবিধা থাকলেও বানান সমস্যার কারণে তা খুবই স্বল্প।



আইওএস৮ এ অপারেটিং সিস্টেমে থাকছে স্বাস্থ্য বিষয়ক বার্তা। যা আপনাকে শরীরের উল্লেখযোগ্য পরিবর্তন, খাদ্যাভ্যাস এমনকি ঘুমের বিষয়ে নির্দেশনা দেবে।



অ্যাপল জানায়, এ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনি গ্যারেজের দরজা, ঘরের তাপমাত্রাসহ গৃহস্থালির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন। 



স্যান ফ্রান্সিসকোতে সফটওয়্যার ডেভেলপারের ওপর আয়োজিত ২৫তম বার্ষিক সম্মেলনে আইওএস’র নতুন এ অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ