,

ভক্তদের জন্য হূদয় খানের দুই ঘণ্টা

সিডিতে হূদয় খানের তৃতীয় একক অ্যালবাম ‘ভালো লাগে না’ প্রকাশ পাচ্ছে ৭ জুন। অ্যালবামটি বাজারে আসছে লেজার ভিশনের ব্যানারে। হূদয় খানের নতুন অ্যালবামের প্রকাশ উপলক্ষে সেদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বসুন্ধরা সিটির বেস্টি মিউজিকে (লেভেল-৬, ব্লক-ডি) উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সিডিসহ অটোগ্রাফ দেবেন হূদয় খান।

এ প্রসঙ্গে হূদয় খান বলেন, ‘ফেসবুকে, এসএমএসে কিংবা কল করে অনেকেই আমার সঙ্গে দেখা করতে চান। আমার গান নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে চান। মূলত তাঁদের জন্যই আমার এই পরিকল্পনা। এ ছাড়া অন্য যে কেউ এসে যোগ দিতে পারবেন।’

হূদয় আরও বলেন, ‘মিউজিক ভিডিওর কল্যাণে এই অ্যালবামের টাইটেল গানটি এরই মধ্যে শ্রোতারা গ্রহণ করেছেন। সিডি হাতে পেলে বাকি গানগুলোও সবার ভালো লাগবে।’

ফিউশন, মেলোডি ও রোমান্টিক ঘরানার ১০টি গান দিয়ে সাজানো হয়েছে ‘ভালো লাগে না’ অ্যালবামটি। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হূদয় খান নিজেই। কথা লিখেছেন এস এ হক অলীক, রবিউল ইসলাম জীবন, গুঞ্জন রহমান প্রমুখ। গানগুলোর শিরোনাম ‘ভালো লাগে না’, ‘কি যে যাতনা’, ‘তুমি যে কি আমার’, ‘তোমারে না দেখিলে’, ‘তাকে ভালোবাসি’, ‘সে যে কার’, ‘তুমি হীনা’, ‘তুমি নাই’, ‘মুগ্ধতা’ ও ‘উন্মাদনা’।

উল্লেখ্য, হূদয় খানের প্রথম একক অ্যালবাম ‘বল না’ বাজারে আসে ২০০৯ সালে। ২০১১ সালে আসে দ্বিতীয় একক ‘ছোঁয়া’।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে