,

অবৈধ বাংলাদেশিদের আসাম ছাড়তে ১৫ দিনের আল্টিমেটাম

Assamভারতের আসাম রাজ্যের অবৈধ বাংলাদেশি অভিবাসীরা উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে সময় পার করছেন। সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আসামের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হওয়া পার্লামেন্ট সদস্যরা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আল্টিমেটাম জারি করেছেন। ওই আল্টিমেটাম অনুযায়ী, স্বেচ্ছায় আসাম ছাড়তে হবে তাদের। এজন্য ১৫ দিনের সময়ও বেঁধে দেয়া হয়েছে। বিজেপির পার্লামেন্ট সদস্য কামাখ্যা প্রসাদ তাশা অবৈধ বাংলাদেশী অভিবাসীদের আসাম থেকে বিতাড়নে প্রচারাভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে বিজেপির শাখা সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) এ প্রচারাভিযান শুরু করবে। তিনি আরও বলেন, প্রচারণার প্রথম ধাপে আমরা ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় আসাম ত্যাগের অনুরোধ জানাবো অবৈধ অভিবাসীদের কাছে। অবৈধ অভিবাসীদের যাতে কোনও ধরনের কাজ দেয়া না হয়, সেজন্য আমরা বাড়ি-বাড়ি গিয়ে অনুরোধ করার কাজও শুরু করবো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ