,

মোবাইলে খেলা যাবে ‘দ্য হাঙ্গার গেমস’

মোবাইলের গেম হচ্ছে দ্য হাঙ্গার গেমস

‘দ্য হাঙ্গার গেমস’ ছবিটি নিয়ে স্মার্টফোন ও ট্যাবলেট উপযোগী গেম তৈরি করছে যুক্তরাষ্ট্রের ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট কোম্পানি কাবাম। সম্প্রতি ফিল্ম স্টুডিও লায়ন্সগেটের সঙ্গে দ্য হাঙ্গার গেমস ছবিটি থেকে গেম তৈরির বিষয়ে চুক্তিও করেছে সান ফ্রান্সিসকোভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান কাবাম। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।



কাবাম ইতিমধ্যে বিনামূল্যের মোবাইল গেম তৈরিতে পরিচিতি পেয়েছে। ‘অ্যাঞ্জেল অ্যালায়েন্স’, ‘ক্ল্যাশ অব দ্য ড্রাগন’, ‘ড্রাগন অব আটলান্টিস’ , ‘দ্য গডফাদার’, ‘দ্য হবিট আর্মিস’ প্রভৃতি জনপ্রিয় গেম তৈরি করেছে কাবাম।



ছবি থেকে গেম তৈরি প্রসঙ্গে কাবামের পরিচালক কেন্ট ওয়েকফোর্ড জানিয়েছেন, ‘দ্য হাঙ্গার গেম ফ্রেঞ্চাইজির মতো ব্লকবাস্টার ছবি তৈরি ও প্রযোজনার ক্ষেত্রে লায়ন্সগেটের ট্র্যাক রেকর্ড অসাধারণ। লায়ন্সগেটের সঙ্গে যৌথভাবে কাবাম একটি মোবাইল গেম নির্মাণ করবে যা দ্য হাঙ্গার গেমস ছবিটি দেখার মতোই মজার অভিজ্ঞতা দেবে।’



লায়ন্সগেটের ডিজিটাল মিডিয়া বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল ডিপামেলা জানিয়েছেন, ‘কাবামের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। দ্য হাঙ্গার গেম ভক্তদের নতুন অভিজ্ঞতা দেবে এই গেমটি। ‘রোল-প্লে’ গেম হিসেবে গেমার গেমটি খেলার সময় নিজেকে একটি চরিত্র হিসেবে নির্বাচন করতে পারবেন।’

চীনে অবস্থিত কাবামের স্টুডিওতে তৈরি হবে গেমটি।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে