,

বিশ্ব তামাক মুক্ত দিবসে- ধুমপান হলো সকল নেশার জননী। –রিপন চাকমা

no somokeবার্তা কক্ষ: ৩১ মে ২০১৪ বিশ্ব তামাকমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় সদর হাসপাতাল প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ইনষ্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন নাসিং ইন্সট্রাক্টর ইনচার্জ শুক্লা কুন্ডু, স্বদেশি নির্বাহী পরিচালক ও ইপসা প্রতিনিধি সৈয়দ আজিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ধুমপান হলো সকল নেশার জননী। ধূমপানের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের ব্যাপারেও জোর দেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ