,

ওবামার প্রেস সেক্রেটারির পদত্যাগ

jay_carney_obama_446224982।।আন্তর্জাতিক ডেস্ক।।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বোমা ফাটানোর মতো খবর ঘোষণা করেছেন। শুক্রবার হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে ওবামা বলেন, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নি শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। এসময় জে কার্নি ওবামার পাশেই ছিলেন। ওবামা কার্নিকে ওয়াশিংটনের তার ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে  মন্তব্য করেন।
কার্নির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তাকে খুবই মিস করব। পদত্যাগের পরও বন্ধু ও উপদেষ্টা হিসেবে তার ওপর আমাকে নির্ভর করতে হবে। 
এর আগে কার্নি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের কমিউনিকেশন ডিরেক্টর ছিলেন। তারও আগে তিনি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ওয়াশিংটনের ব্যুরো চিফ ছিলেন।
২০১১ সালে তিনি হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। কার্নির স্থলাভিষিক্ত হচ্ছেন প্রিন্সিপাল ডেপুটি সেক্রেটারি জোশ আর্নেস্ট।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে