,

কিশোরীকে ৩৮ জন মিলে ধর্ষণ!

girl_682398022মালয়েশিয়ায় ১৫ বছরের এক কিশোরীকে ৩৮ জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মালয়েশিয়ান পুলিশ ১৩ যুবককে আটক করেছে। সন্দেহভাজন আরো ২৫ যুবককে পুলিশ খুঁজছে। গতকাল শুক্রবার রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে। মালয়েশিয়ার অ্যাস্ট্রো আওয়ানি টেলিভিশন ও স্টার ডেইলি এক প্রতিবেদনে জানায়, গত ২০ মে দেশটির উত্তরাঞ্চলীয় শহর কেলান্তানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই কিশোরীকে স্থানীয় একটি মদের আস্তানায় তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি কয়েক ঘণ্টা ধর্ষণ করে।

ধর্ষণের সঙ্গে ওই কিশোরীর ১৭ বছর বয়সী বন্ধুও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জেলার পুলিশ প্রধান আজহাম অথাম জানান, এ ঘটনায় ৩৮ ব্যক্তি জড়িত ছিল। আটক ১৩ ব্যক্তির মধ্যে অনেকেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নিউ স্ট্রেইটস টাইমস জানায়, আটকদের মধ্যে এক ব্যক্তি ও তার দুই কিশোর ছেলেও রয়েছে। অথাম জানান, এটা খুবই খারাপ কথা যে, এত বড় একটা ঘটনা ঘটেছে অথচ ২০ মিটার দূরত্বে বসবাসরত প্রতিবেশিরা বিষয়টি অনুধাবন করতে পারেনি। মালয়েশিয়ায় ২০১২ সালে প্রায় তিন হাজার ধর্ষণের ধটনা ঘটে। ধর্ষিতদের মধ্যে ৫২ শতাংশের বয়স ১৬ বছরের নিচে বলে জানায় মালয়েশিয়ান পুলিশ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা