,

এবার আইপিএলের ফাইনালে প্রীতি বনাম শাহরুখ

IPLপ্রথমবারের মতো ফাইনালে উঠল প্রীতি জিনতার দল। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ফাইনালটি হয়ে যাচ্ছে দুই বলিউড তারকা শাহরুখ বনাম প্রীতির লড়াইও। ১ জুনের ফাইনালে কেকেআর মানসিকভাবে এগিয়ে থাকবে। কারণ এই পাঞ্জাবকেই হারিয়ে ফাইনালে উঠেছে গৌতম গম্ভীরের দল।আজ ছেলের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন বীরেন্দর শেবাগ। ম্যাচের আগে স্ত্রীর কাছ থেকে ফোনও পেয়েছিলেন। ছেলের জন্য কিছু করার সেই চেষ্টাটা রূপ নিল বিষ্ফোরক এক সেঞ্চুরিতে। আইপিএলের অলিখিত সেমিফাইনালে শেবাগের ৫৮ বলে ১২টি চার ও ৮ ছক্কায় করা ১২২ রানের ইনিংসের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে ২৪ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব।

৬ উইকেটে ২২৬ রান করেও অবশ্য স্বস্তিতে ছিল না পাঞ্জাব। আগের ছয় আসরের পাঁচবারেই ফাইনাল খেলা চেন্নাই হাল ছাড়তে রাজি ছিল না কিছুতেই। শেবাগের ব্যাটের জবাব ভালোমতোই দিচ্ছিলেন বাংলাদেশ সফরে অধিনায়ক হয়ে আসার অপেক্ষায় থাকা সুরেশ রায়না। মাত্র ২৫ বলে ১২টি চার ও ৬ ছক্কায় ৮৭ করেছেন। পাওয়ার প্লের ৬ ওভারেই ১০০ রান তুলে ফেলেছিল চেন্নাই। ৮৪ বলে ১২৭ রান দরকার ছিল। হাতে ৮ উইকেট। কিন্তু রায়নার বিদায়ের পর আর রানের চাকাটা সেভাবে ঘোরাতে পারেনি ধোনির দল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০২ রান তুলতে ফুরিয়ে যায় তাদের ২০ ওভার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর