,

কারিনার জায়গায় আমি হলে বিচ্ছেদের আবেদন করতাম: সাইফ

সাজিদ খান পরিচালিত ‘হামসকলস’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খান। পুরোদস্তুর কমেডি ঘরানার ছবিটিতে অদ্ভুত রূপে দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেতাকে। ছবিটিতে মেয়ে সেজেও অভিনয় করেছেন তিনি। এমন হাস্যকর রূপ দেখে সাইফের স্ত্রী ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে সাইফ বলেন, ‘কারিনা তো আমাকে এমন অদ্ভুত রূপে দেখে হেসেই খুন। নিশ্চিত করেই বলতে পারি, কারিনার জায়গায় আমি হলে বিচ্ছেদের আবেদন করতাম।’

‘হামসকলস’ ছবির আরেক অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে মেয়ে সেজে রোমান্টিক একটি গানের দৃশ্যেও অভিনয় করেছেন সাইফ। অভিনয়ের সময় নিজের কিম্ভূতকিমাকার রূপ দেখে সাইফ নিজেও বিস্মিত। এ প্রসঙ্গে তাঁর সরল স্বীকারোক্তি, ‘গানের দৃশ্যটিতে রিতেশের সঙ্গে অভিনয় করে দারুণ লেগেছে। তাঁর সঙ্গে চমত্কার কিছু সময় কাটানোর সুযোগ আমার হয়েছে। সত্যিই তিনি অনেক আকর্ষণীয়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

গত বছর সাইফ অভিনীত জোম্বি কমেডিধর্মী ‘গো গোয়া গান’ ও অ্যাকশন ঘরানার ‘বুলেট রাজা’ ছবিগুলো আশানুরূপ সাফল্যের দেখা পায়নি। অথচ রোমান্টিক কমেডিধর্মী ‘কাল হো না হো’ (২০০৩) ‘হাম তুম’ (২০০৪), ‘সালাম নমস্তে’ (২০০৫) ছবিগুলোতে সাইফের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিগুলোও দারুণ ব্যবসা করেছিল। অনেক দিন থেকেই এ ধরনের কমেডি চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন সাইফ। অবশেষে তাঁকে সেই সুযোগ করে দিয়েছেন ‘হাউজফুল’খ্যাত নির্মাতা সাজিদ খান। ‘হামসকলস’ ছবিতে মজার অনেক উপাদান রেখেছেন সাজিদ।

‘হামসকলস’ ছবিতে পুরোদস্তুর কমেডি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি সাইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন থেকেই এ ধরনের কমেডি ছবিতে অভিনয় করতে চাচ্ছিলাম। কিন্তু ব্যাটে-বলে না মেলায় তা সম্ভব হচ্ছিল না। বরাবরই কমেডি ছবিতে অভিনয় করতে আমার খুব ভালো লাগে। সাজিদকেও আমি অনেক পছন্দ করি। নির্দ্বিধায় বলতে পারি, এখন পর্যন্ত যতগুলো কমেডি ছবিতে কাজ করেছি, তার মধ্যে সেরা সাজিদের এই ছবিটি।’

‘হামসকলস’ ছবিতে সাইফ ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বিপাশা বসু, তামান্না ভাটিয়া, এষা গুপ্তা, রাম কাপুর প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ