,

কৃষকের উদ্ভাবন ‘সুটকেস কার’

 

আরও ছবিপরিশ্রম করলে তার ফল মেলে কথাটা চীনের কৃষক হি লিয়াংচি ভালো করে জানেন। তিনি গত দশ বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছেন একটি সুটকেস কার। এই সুটকেস কারে করে মালপত্র বহনের পাশাপাশি নিজেও যাতাযাত করেন তিনি। গতকাল এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

চীনের হুনান প্রদেশের এই কৃষক সুটকেস গাড়িতে চড়ে প্রতিদিন কয়েক কিলোমিটার যাতাযাত করেন। সাত কেজি ওজনের এই গাড়িটিতে দুজন বেশ স্বচ্ছন্দেই চড়তে পারে। গাড়িটির গতিও ঘণ্টায় ২০ কিলোমিটার। এতে জিপিএস নেভিগেটর রয়েছে এবং যাতে চুরি না হয় সেজন্য বিশেষ অ্যালার্মও রয়েছে। গাড়িটি চলে ব্যাটারিতে। অর্থাত্ লিয়াংচিকে এটি নিয়মিত চার্জ দিতে হয় ।

পেশায় কৃষক হলেও উদ্ভাবক হিসেবে খ্যাতি রয়েছে তাঁর। এর আগে ১৯৯৯ সালে গাড়ির নিরাপত্তা পদ্ধতি উদ্ভাবনের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে পুরস্কারও পেয়েছিলেন।

নতুন এই সুটকেস গাড়ি তৈরি কথা মাথায় কীভাবে এল? লিয়াংচি বলেন, পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাঁর সুটকেস হারিয়ে গিয়েছিল। তখনই তিনি এই সুটকেস গাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে