,

মালয়েশিয়ায় উদ্ভোধন হল ডাটাএজের এমআরপি প্রকল্পের কাজ

 20131129-0022এম.আমজাদ চৌধুরী রুনু ,মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় ডাটাএজের এমআরপি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার কুয়ালালামপুরের অদূরে সেলাঙ্গরের শাহ্ আলমে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্যদিয়ে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের উদ্ভোধন করেন, রাষ্ট্রদূত একে এম আতিকুর রহমান। মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ লাখ শ্রমিকের এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) করতে বেসরকারি প্রতিষ্ঠান ডাটাএজ পাসপোর্টের আবেদনপত্র জমা নিতে শুরু করেছে। কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের এমআরপি শাখার প্রথম সচিব মুসলিমা নাজনিন জানান, জহুরবারু , পেনাংসহ আপাতত তিনটি শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডাটাএজ। পর্যায়ক্রমে বাকি পাঁচটির কার্যক্রম শুরু হবে। দূতাবাস কর্মকর্তারা প্রায় ৬০ হাজার এমআরপি এ পর্যন্ত নিজেরা ইস্যু করতে পেরেছে। এমআরপি কার্যক্রম সরকার নির্ধারিত ফি ১১৬ রিঙ্গিতেই চালু থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানটি আউট সোর্সিং হিসেবে তথ্য সংগ্রহ ও পাসপোর্ট বিতরণের কাজ করবে  মালয়েশিয়ার বাংলাদেশী অধ্যুষিত ৮টি স্থানে। বাকি কাজ করবে কুয়ালালামপুর দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ পাসপোর্ট অধিদফতর।
উদ্ভোধনী অনুষ্টানে উপস্তিত ছিলেন, দূতাবাসের এমআরপি শাখার  সচিব মুসলিমা নাজনিন, নুসরাত জাহান জেবীন, মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক মকবুল হোসেন মুকুল, ডাটাএজের চেয়ারম্যান সৈয়দ আহসান হাবিব, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আ:করিম, আহবায়ক কমিটির সদস্য মাহতাব খন্দকার, হুমায়ূন কবির, শাখাওয়াত হক জোসেফ, আওয়ামীলীগ নেতা তানবীর, জোয়েল এবং   ডাটাএজের সকল কর্মকর্তাবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে