,

আইপিএলের ফাইনালে সাকিবের কলকাতা

কলকাতা নাইট রাইডার্স ফাইনাল কখনো হারে না। তবে কি আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল? সেই উত্তর জানা যাবে ১ জুন। তবে আপাতত দুর্দান্ত গতিতে ছুটতে থাকা কলকাতা এবারের আইপিএলে টানা অষ্টম জয় তুলে নিয়ে চলে গেল ফাইনালে।



কলকাতা ফাইনালে হারে না কথাটার মধ্যে একটা ফাঁক আছে। এর আগে একবারই ফাইনালে উঠেছিল কলকাতা। ২০১২ সালের ওই আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের দল। এবারের আরব আমিরাত অংশে খোঁড়াতে খোঁড়াতে শুরু করা কলকাতা ভারতে এসেই দুর্দান্ত খেলতে শুরু করে। অবিশ্বাস্য সমীকরণ মিলিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হয়ে উঠে আসে প্লে অফে। আজ ইডেন গার্ডেনে সেই প্লে অফে কলকাতা ২৮ রানে হারাল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা কিংস ইলেভেন পাঞ্জাবকে।



পাঞ্জাবের ফাইনালে যাওয়ার সুযোগ অবশ্য এখনো থাকছে। আজ দ্বিতীয় প্লে অফে মুখোমুখি চেন্নাই-মুম্বাই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে পাঞ্জাব। সেই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হচ্ছে কোন দল।



ব্যাটে-বলে সাকিবের দিনটা খুব একটা সুখকর ছিল না। ১৬ বলে ২ চারে ১৮ করেছেন। কিন্তু চার ওভারে ৪৩ রানে এক উইকেট। এর মধ্যে ইনিংসের ১৮তম ওভারেই দিয়েছেন ২১।



কলকাতার জয়ের অবশ্য একক কোনো নায়ক নেই। রবিন উথাপ্পার ব্যাট আজও হেসেছে। ৩০ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেছেন ৪২। এ ছাড়া মনীশ পাণ্ডে (২১), ইউসুফ পাঠান (২০), সূর্যকুমার যাদবের (২০) ইনিংসগুলোর সৌজন্যে ৮ উইকেটে ১৬৩ রান তোলে কলকাতা। কিন্তু ৮ উইকেটে ১৩৫ রানেই ফুরিয়ে যায় পাঞ্জাবের ২০ ওভার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ