,

বিশ্বকাপ নিয়ে ব্রাজিলে ক্ষোভের আগুন

নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তির ছুড়ছেন এক আদিবাসী। ছবি: রয়টার্সব্রাজিলে গতকাল মঙ্গলবার বিশ্বকাপবিরোধী ও ইন্ডিয়ান নৃ-গোষ্ঠীর আদিবাসী লোকজন প্রচণ্ড বিক্ষোভ করেছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। আজ বুধবার বিবিসি ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রাজিলের বিশ্বকাপবিরোধী নাগরিকেরা মনে করেন, জনগণের টাকায় বিশ্বকাপের বিপুল আয়োজন করা দেশটির মতো উন্নয়নশীল দেশের জন্য বিলাসিতা। যে দেশে অনেক লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে বিশ্বকাপের জন্য অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ আসলে শ্বেতহস্তীর শামিল।

আদিবাসী একটি দল যারা অনেক দিন ধরেই কংগ্রেসের কাছে ভূমির অধিকারের দাবি জানিয়ে আসছে, তারাও গতকাল বিক্ষোভে যোগ দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। ছবি: রয়টার্স

ব্রাজিলের বিভিন্ন জায়গা থেকে আসা ১০০টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তত ৫০০ নেতা-কর্মী বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা কংগ্রেস ভবনের ছাদে উঠে যান। এ সময় তাঁদের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় পাখির পালকের মুকুট। হাতে ছিল তির-ধনুক। পরে তাঁরা ছাদ থেকে নেমে বিশ্বকাপবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

বিক্ষোভকারীরা জাতীয় স্টেডিয়ামের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা বিশ্বকাপের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্রাজিল এ মুহূর্তে দুই ভাগে বিভক্ত। এক দলের মতে, সরকার দেশটির নাগরিকদের মৌলিক অনেক সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা না নিয়ে বিশ্বকাপে টাকা ঢালছে।

বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে এখনো নাগরিকেরা প্রতিনিয়ত গৃহায়ণ, চিকিত্সা ও যোগাযোগের ক্ষেত্রে নানা মৌলিক সমস্যার সম্মুখীন।.

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ