,

সাত খুনে শামীম ওসমানের সংশ্লিষ্টতা নেই, দাবি নজরুলের শ্বশুরের

নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম দাবি করেছেন, সাত খুনের ঘটনায় শামীম ওসমানের সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না। বরং একটি গোষ্ঠী শামীম ওসমানকে জড়িয়ে নোংরা রাজনীতি করছে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম এসব দাবি করেন।

নজরুল ইসলামের শ্বশুরের দাবি, শামীম ওসমান ও নূর হোসেনের  ফোনালাপের রেকর্ড যারা প্রকাশ করেছেন, তাঁরাই এই হত্যার সঙ্গে সম্পৃক্ত। তাঁরা যদি জানেন নূর হোসেন ওই সময় কোথায় কোথায় ছিলেন, তাহলে কেন গ্রেপ্তার করলেন না? এ প্রশ্নও তোলেন তিনি।

শহীদুল ইসলাম বলেন, আরও কিছু ফোনালাপ ও বক্তব্যের রেকর্ড প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত্ আইভীর ঘনিষ্ঠ ও ঠিকাদার আবু সুফিয়ান, ব্যবসায়ী চাঁন মিয়া, খুনি হিসেবে পরিচিত সেলিম, নূর হোসেনের বডিগার্ড হাসানের ফোনালাপও প্রকাশিত হয়েছে। কিন্তু তা নিয়ে তো কথা হচ্ছে না? তিনি প্রশ্ন তোলেন, ‘এখনো কেন আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাহলে এরাই কি ছিল মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা? তাদের কি ওই গোষ্ঠী রক্ষার চেষ্টা করছে?’

নিহত নজরুলের শ্বশুরের দাবি, গত ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নূর হোসেনের সঙ্গে অনেকবারই শামীম ওসমান কথা বলেছেন। এসব কথাবার্তায় প্রমাণ হয় না শামীম ওসমান নূর হোসেনকে পালাতে সহায়তা করেছেন। বরং প্রমাণিত হয়, যাঁরা রেকর্ডটি প্রকাশ করেছেন, তাঁরাই তাঁকে পালাতে সহায়তা করেছেন।

শহীদুল ইসলাম বলেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ‘যত বড় খুনিই হোক, তাঁকে গ্রেপ্তার করা হবে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সে আস্থা আছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়া শেষে শহীদুল ইসলামকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। একপর্যায়ে তিনি সংবাদ সম্মেলন থেকে চলে যান।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে