শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদী শীঘ্রই বাংলাদেশ সফরে

speaker_bg_394804264যতটা দ্রুত সম্ভব বাংলাদেশ সফর করবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার দুপুরে দিল্লির হায়দ্রবাদ হাউসে বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন তিনি।

দুপুর দেড়টার দিকে এই বৈঠক বসে প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়। ওই বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভারতীয় প্রধানমন্ত্রীকে স্থল সীমান্ত চুক্তি ও তিস্তার পানি বণ্টন চুক্তি করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় ও স্থায়ী করতে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্পিকার এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান। উত্তরে নরেন্দ্র মোদী বলেন, যথাশীঘ্র সম্ভব তিনি বাংলাদেশ সফর করবেন।

স্পিকার মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রনব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, অপর একটি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি পাঠিয়েছেন ভারতের নতুন প্রধানমন্ত্রীকে।

ঢাকায় প্রাপ্ত এ‌ই খবরে বলা হয়েছে, চিঠিতে প্রধানমন্ত্রী দুই দেশের তিস্তা পানিবণ্টন ও স্থলসীমা নির্ধারন চুক্তিসহ অন্যান্য অমিমাংসিত বিষয়ে দ্রুততার সঙ্গে সমাধানে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্যে বলেন, “আমি বিশ্বাস করি আপনার গতিশীল নেতৃত্বে দীর্ঘদিনের অমিমাংসিত দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুষ্ঠুভাবে সমাধান করতে পারবো। চিঠিতে প্রধানমন্ত্রী ‍আরও বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অংশিদ্বারীত্বের মাধ্যমে কাজ করে যেতে তিনি অংগীকারবদ্ধ। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথের দিনেই এই চিঠি পৌঁছে দেওয়া হয় বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান