,

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনে বিশেষ অফার

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি কিনলে ক্রেতাদের ক্যাশব্যাক নামে বিশেষ অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারে ৬০ হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা। এ জন্য স্মার্টফোনটি কেনার সময় সিরিয়াল নম্বর এসএমএস করতে হবে।



স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি বিক্রি শুরুর এক মাসের মধ্যেই এক কোটি ইউনিট বিক্রি হয়েছে। এই সাফল্য উদযাপন করতে বাংলাদেশের ক্রেতাদের জন্য ক্যাশব্যাক অফার ছাড়া হয়েছে।



স্যামসাংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্টফোনটি কিস্তিতেও কেনার সুবিধা রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারেস্ট ছাড়া মাসিক তিন হাজার ৩৩৩ টাকায় ১৮ মাসের কিস্তিতে তা কেনা যাবে।



এ ছাড়া স্মার্ট এক্সচেঞ্জ অফারেও গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি এস৫ কিনতে পারবেন। এ অফারের আওতায় গ্রাহকেরা তাঁদের ব্যবহূত স্মার্টফোনের বিনিময়ে স্যামসাং গ্যালাক্সি এস৫ পেতে পারেন। এই এক্সচেঞ্জ অফারটি নির্দিষ্ট মডেলের জন্য নির্বাচিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে পাওয়া যাবে। এ ক্ষেত্রে পরিবর্তনের সময় ব্যবহূত মোবাইলের বর্তমান অবস্থা এবং ওয়ারেন্টি যাচাই করে নেওয়া হবে।



বাংলাদেশে এ বছর ১১ এপ্রিল গ্যালাক্সি এস৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে স্যামসাং। স্মার্টফোনটিতে আছে ৫.১ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে, ১৬ এমপি ক্যামেরা সুবিধা। অক্টা কোর প্রসেসরের স্মার্টফোনটিতে অটো ফোকাস, এইচডিআর, এইচডি ভিডিও, ইমেজ রেকর্ডিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ধূলি ও পানি প্রতিরোধের ব্যবস্থার মতো ফিচার রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য