,

এমপরি নির্বাচনী কার্যালয়ের প্রধান কর্মকর্তার বাসায় হামলার প্রতিবাদে জেলা ছাত্রলীগের মানবন্ধন

manabbandan1131-copy-150x150ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনী কার্যালয়ের অন্যতম কর্মকর্তা উসমান গণি সজীবের বাসায় চুরির উদ্দেশ্যে দুর্বৃত্ত কর্তৃক হানার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। 

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের জেষ্ঠ্য নেতারা অংশ নেয়। 

জেলা ছাত্রলীগ সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার পরিচালনায় মানবন্ধনে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সহসভাপতি অশেষ রায়, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, সহ-সম্পাদক শেখ মো. রাজিব, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী খায়রুল,  শেখ রাসেল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শোভন, পৌর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, এটি একটি উদ্দেশ্যমূলক হানা। সন্ত্রাসমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার রূপকার জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই উসমান গণি সজীবের বাসায় দুর্বৃত্তরা হানা দিয়েছে এবং তছনছ করেছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ