বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গণপিটুনির শিকার ডাকাত আদালতে আনার পথে মৃত্যু

dakat=======ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী গ্রামে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে আটক হোসেন আলী নামের এক ডাকাত আদালতে আনার পথে মারা গেছেন। রোববার দুপুরে আদালতে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বাসিন্দা।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কসবা উপজেলার মেহারী গ্রামের রুহুল আমীনের বাড়িতে ৮-১০ জন ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অতর্কিত বাড়ির লোকজনকে মারধর করতে থাকে। এতে রুহল আমিনের ভাই সুদন মিয়া ও আল আমীন গুরুতর আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে ফেলে। 



পরে ডাকাতরা পালিয়ে যাবার সময় হোসেন আলীকে জনতা আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পুলিশ এসে তাকে ‍আটক করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে রোববার দুপুরে আদালতে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত