শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুলজয়ন্তীতে নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী কনা

Dilshad Nahar Konaবিনোদন ডেস্ক।।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী আজ। এরই ধারাবাহিকতায় আজকের নজরুলজয়ন্তীতে নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা রেডিও ফূর্তির নজরুলবিষয়ক একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার নজরুলসঙ্গীতের প্রতি ভীষণ দুর্বলতা রয়েছে। তাই আধুনিক গানের পাশাপাশি তিনি নিয়মিত নজরুলসঙ্গীতের চর্চা করছেন। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় প্রচার হবে। এতে কনা নজরুলের সঙ্গীত পরিবেশন করবেন। এ প্রসঙ্গে কনা সংবাদমাধ্যমকে বলেন, “নজরুলের গানের সুর সর্বদা আমায় আচ্ছন্ন করে। তাই এবারের নজরুলজয়ন্তীর এ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমি আশা করছি আমার অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।” উল্লেখ্য, কনা নজরুলসঙ্গীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। তার এ অ্যালবামটি নজরুলের ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান