শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কানে অন্য ঐশ্বরিয়া, ঘুম হারাম অভিষেকের!

ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া

১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’ দিয়ে শোবিজ জগতে পদার্পন করেন মিস ইন্ডিয়া ও মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন। এরপর শুধু রূপকথার মতো জয়ের গল্প, দ্রুত চারিদিকে ছড়িয়ে পরে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা। টানা দশবছর ভারতীয় চলচ্চিত্রপাড়া দাপিয়ে ২০০৭ সালে বচ্চন পরিবারের সদস্য হন অভিষেক বচ্চনকে বিয়ে করে। ইতোমধ্যে এক সন্তানের জননীও হয়েছেন এই বলিউড অভিনেত্রী।



এক যুগ ধরে ফিল্ম ফেস্টিভ্যাল কান উৎসবের লাল গালিচায় নিজের সৌন্দর্য দিয়ে সকলকে মুগ্ধ করে আসছেন তিনি। প্রথম কানে হেঁটেছিলেন ‘দেবদাস’ সিনেমার জন্য। এরপর থেকে লাল গালিচায় হেঁটে আগতদের মুগ্ধ করে চলেছেন তিনি।



তবে এবার কানে নিজেকে একদম নতুন ও অভাবনীয় সৌন্দর্যের প্রতিমা সাজিয়ে হাজির হয়েছেন বিশ্বসুন্দরী। তার সাজগোজে হতবাক হয়েছেন খোদ স্বামী অভিষেক বচ্চনও।



বিশ্ব চলচ্চিত্রপাড়ার রথি-মহারথিদের মিলনমেলায় ঐশ্বরিয়ার ঝলকানি-অর্জন নিয়ে এবারের উপস্থাপন।



মেয়ে আরাধ্যকে নিয়ে প্রথমবারের মত কানে: মেয়ে আরাধ্য’র জন্মের পর থেকে তাকে ছাড়া কোথাও কখনই ঐশ্বরিয়াকে দেখা যায়নি। এবার কান উৎসবেও মেয়েকে সঙ্গে নিয়েই উড়াল দিয়েছেন। যোগ্য অভিনেত্রীর পাশাপাশি যোগ্য মা’ও বটে এই ‘তাল’ কন্যা।



কানে এসে নতুন বন্ধুত্ব: ৬৭তম কান উৎসবে ফ্লাইটের দেরির কারণে সময়মত পৌঁছাতে পারেননি তো কী হয়েছে, ঠিকই নতুন বন্ধু খুঁজে নিয়েছেন মিস ওয়ার্ল্ড। ফ্রিদা পিন্টো ও নাতাশা পলির সঙ্গে নতুন সখ্য গড়েন ঐশ্বরিয়া। এমনকি একসঙ্গে ফটোশুটও করেন।



ওজনের জন্য বিপাকে পড়েছিলেন: দু’বছর পর ২০১৩ সালে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে কানের লাল গালিচায় এসেছিলেন। কিন্তু মা হওয়ার কারণে অতিরিক্ত মুটিয়ে গিয়েছিলেন বলিউড শাহেনশাহ’র পুত্রবধু। আর তার এই মুটিয়ে যাওয়া নিয়ে ঠাট্টার পাত্রীও হয়েছিলেন। অবশেষে একবছরের সময়ে নিজেকে সম্পূর্ণ বদলে এক নতুন রূপে ২০১৪ সালের কানে উপস্থাপন করলেন।



লাল গালিচায় সোনালী মূর্তি: সময়মত কানে পৌঁছাতে না পারলেও সময়মত ঠিকই সবার নজর কেড়েছেন ঐশ্বরিয়া। সোনালী রংয়ের একটি গাউনের সঙ্গে লাল লিপস্টিক ও নেইলপলিশ আর হালকা কার্লি চুলে দুর্দান্ত লাগছিল তাকে। তার এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বামী অভিষেক বচ্চন টুইট করেন ‘৫২ ঘণ্টা চোখের পলক ফেলিনি আর ঘুমাইনি শুধু মিসেস কে’ই দেখেছি…!’



কপি ক্যাট অ্যাশ : কিন্তু সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি কপি ক্যাট অ্যাশ নামটিও জুটেছে কপালে। কারণ যে সোনালী গাউনটি ঐশ্বরিয়া পড়েছিলেন ওই একই গাউন এবছরের অস্কার অনুষ্ঠানে পরেছিলেন ক্রিস্টিন চেনোবেথ। কিন্তু ক্রিস্টিনের চেয়ে অ্যাশ কে যে এই পোশাকে বেশি মানিয়েছে, সেটা টের পাওয়া গেছে আগত অতিথিদের পলকহীন নজরেই। 



ঐশ্বরিয়া বৃহস্পতিবার পরেছিলেন সাদা রঙের একটি গাউন। তাতে যেন সৌন্দর্য আরও ঠিকরে পরছিল বচ্চন পরিবারের সৌন্দর্য দেবীর কাছ থেকে।



অ্যামফারের ঊপস্থাপিকা ঐশ্বরিয়া: হলিউডের অনেক নামিদামী তারকা থাকলেও কানের এক অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পান বলিউড যুগল অভিষেক ও ঐশ্বরিয়া। বৃহস্পতিবার কান উৎসবে অ্যামফার কর্তৃক আয়োজিত এক ডিনার অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন দুজন। সেখানে নিজেকে গোল্ডেন গাউন ও ঢেউ খেলানো চুলে উপস্থাপন করেন ঐশ্বরিয়া, আর স্ত্রীর সৌন্দর্যে অভিভূত অভিষেকের পরনে ছিল কালো কুর্তা। 



কানে ঐশ্বরিয়ার সৌন্দর্যের ঝলকানি, যেন পুরো উৎসবকেই ঐশ্বরিয়াময় করে দিয়েছে। অন্য বলিউড অভিনেত্রীদের মধ্যে সোনম কাপুর ও মাল্লিকা শেরাওয়াতও ছিলেন কানে। কিন্তু সবার চোখ যেন শুধু ‘দেবদাসের পারু’র দিকেই ছিল।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান