শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি জিতবেন গোল্ডেন বুট, বাজিতে এগিয়ে

দুটো বিশ্বকাপ খেলে মাত্র এক গোল। এমন খেলোয়াড়ের পেছনে বাজি ধরবেন? রাজি হচ্ছেন না তো? জেনে রাখুন খেলোয়াড়টির নাম লিওনেল মেসি! নামটা মেসি বলেই বিশ্বকাপে বিবর্ণ রেকর্ড থাকার পরও ব্রাজিল বিশ্বকাপ গোল্ডেন বুটজয়ীদের বাজিতে আর্জেন্টাইন অধিনায়কই সবার চেয়ে এগিয়ে।

বিখ্যাত বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলের লাস ভেসাগ শাখায় মেসির ওপর বাজির দর ১৫/২। মজার ব্যাপার হলো, ফর্মের তুঙ্গে থাকার পরও এক নম্বর তো নয়ই, বাজিকরদের ফেবারিটের তালিকায় দুইয়েও জায়গা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি আছেন তিনে (১২/১)। দুইয়ে আছেন নেইমার (১০/১)।

ইনজুরিতে পড়ে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে লুইস সুয়ারেজের। তবে এই অপ্রত্যাশিত ইনজুরির পরও বাজির দরে চারে আছেন সুয়ারেজ (১৪/১)। আর্জেন্টিনার আক্রমণভাগ কতটা তারকাবহুল, সেটা এই বাজির দর থেকেও আন্দাজ করে নেওয়া যায়। বাজিকরদের ফেবারিটের তালিকায় থাকা প্রথম ছয়জনের তিনজনই আর্জেন্টিনার। পাঁচে সার্জিও আগুয়েরো (১৬/১), ছয়ে গঞ্জালো হিগুয়েইন (২০/১)।

বাজিকরদের ফেবারিটের তালিকায় মেসি এগিয়ে থাকলেও জুয়াড়িদের ফেবারিটের তালিকায় কে এগিয়ে? জুয়াড়িরা মেসির ওপর বেশি বাজি ধরছেন, নাকি নেইমার বা রোনালদোর ওপর? সেটা জানা যাবে কিছুদিনের মধ্যেই।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান