,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় ২ খুন

images-150x150প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে।  শুক্রবার খুন হওয়া দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে আনা হয়। শুক্রবার নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকার সিদ্বেশ্বরী নৌকাঘাটের অদূরে রাসেল(৩০) নামক এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, নবীনগর এর পাশ্ববর্তী মুরাদনগরের বগলনগরের মইনুল হোসেন এর পুত্র রাসেল সিএনজি অটোরিক্সা চালক। আজ সকালে নবীনগর বিদ্যাকুটে নদীরপাড়ে একটি জমিতে তার অটোরিক্সা সহ লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে । নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে।এদিকে বৃহস্পতিবার রাতে নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্র্ষে টেটাবিদ্ধ হয়ে দানেশ মিয়া নামক ১ নিহত ও ৫ জন আহত হয়েছে। জানা যায়, মোবাইল নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে ভোলাচং গ্রামের কর্মকারপাড়ার নুরুজ্জামান ও আজামপাড়ার হোসেন মিয়ার পক্ষের মধ্যে সংঘর্র্ষ বাঁধে । এতে টেটাবিদ্ধ হয়ে রউফ মিয়ার ছেলে দানেশ মিয়া গুরুতর আহত হলে নবীনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংঘর্সে ৫ জন আহত হয় এরমধ্যে, লিল মিয়া (৬৫) ও তাজউদ্দিন (১৬)এর অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ ছাওার মিয়া(৬৫) ও দানা মিয়া(৪৮) নামে ২জনকে কে গ্রেপ্তার করেছে। –

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ