শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় —ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনানাথ হালদার।

high commissionডেস্ক রিপোর্ট : ভারতে নতুন সরকার ক্ষমতায় আসলেও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে কোন ধরনের প্রভাব পরবেনা বলে জানিয়েছেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনানাথ হালদার। তিনি বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সময় সংবাদের কাছে এমন মন্তব্য করেন। এ সময় তিনি চেম্বার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দু’দেশের আইন- কানুন মেনে চললে কোন সমস্যার সৃষ্টি হবে না। যে দু একটি সমস্যা সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র আইন না মেনে চলার কারণে। তিনি এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, ভিসার বিষয়ে ভারত সব সময় উদার। আমরা যারা বৈধভাবে ভারতে যেতে চাই তাদেরকে সঠিক কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গে ভিসা দেওয়ার ব্যবস্থা করি।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি তানজিল আহমেদের সভাপতিত্বে ও চেম্বার পরিচালক আলহাজ্ব মোঃ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি আশরাফুল আলম মাহফুজ, সহ সভাপতি  মোঃ আল মামুন, সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হক, চেম্বার পরিচালক কাজী জাহাঙ্গীর, আলহাজ্ব মিজানুর রহমান, জাকিরুল ইসলাম শফিক, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় চেম্বার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক হাজী মোঃ বাবুল মিয়া, মোঃ শাহজাহান মিয়া, মোঃ মোজাম্মেল হক আজাদ মোল্লা, মোঃ বাবুল মিয়া, মোঃ আল আমিন, সুব্রত পাল, আলহাজ্ব আবুল ফয়েজ, মোঃ কামাল মিয়া, মোঃ নুরুজ্জামান ভূইয়া মিল্টন, মাসুদুর রহমান ভূইয়া, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান