,

নাসিরনগরে ২ ব্যক্তির কারাদণ্ড

law_hammer_287274198বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর বাজারে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এ সময় তাদের কাছে থাকা যৌন উত্তেজক সিরাপসহ প্রায় এক লাখ টাকার নকল পণ্য সামগ্রী ধ্বংস করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- লালমনিরহাটের আবু তাহের মিয়ার ছেলে দোকান মালিক আবুল খায়ের (৩৮) ও বরিশালের ভবানীপুর উপজেলার শিকারপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে গাড়ি চালক সোহাগ (৩৬)।
ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, কারাদণ্ড প্রাপ্ত দুই জন বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক নকল সিরাপসহ শরিফ ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি কোম্পানির মেয়াদোত্তীর্ণ ফ্রুট জুস, মাশরুম, জিনসিং, নকল গ্লুকোজ বিক্রি করেন।
এসব বিক্রির সময় তাদের হাতে নাতে ধরা হয়। এসময় দুজনকে গ্রেফতার এবং তাদের সঙ্গে থাকা প্রায় এক লাখ টাকার নকল পণ্য ধ্বংস করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ছয় মাস করে  কারাদণ্ড এবং নকল পণ্য বিক্রিয় দায়ে মালিককে এক হাজার টাকা ও গাড়ি চালককে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ