,

দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে আবারও চাঁদনী

Chadni-bangladeshi-actress।।বিনোদন ডেস্ক।। চাঁদনী বিয়ের পর থেকেই টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছিলেন। এক সময় সবকটি টিভি চ্যানেলে তার নাটক প্রচার হলেও এখন বছরে হয়তো দু একটি নাটকে তাকে দেখা যায়। তাও আবার পুরাতন নাটক। এর মাঝে দীর্ঘদিন অসুস্থও ছিলেন এ অভিনেত্রী। ফলে নানা কারণেই তার ভাটা পরে অভিনয় থেকে।
তবে চাঁদনীর ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে যে, এই অভিনেত্রী 'দহন' নামে একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। আর এ নাটকটির মাধ্যমে দীর্ঘবছর পর তিনি ধারাবাহিক নাটকে ফিরলেন। নাটকটি নির্মাণ করছেন অরণ্য আনোয়ার।
নির্মাতা জানান এ নাটকে চাঁদনী আবুল হায়াতের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। ঢাকার উত্তরা এবং পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এ নাটকে আরো অভিনয় করেছেন, অরুণা বিশ্বাস, রিচি, প্রভা, নওশীন, শ্যামল, শাহাদাৎ, জিতু আহসান প্রমুখ।   
শিগগিরই নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ