,

উড়ে উড়ে পৌঁছে যাবে পিত্জা

বলিউড তারকাদের কারণে ভারতের মুম্বাই নগরের যেমন সুখ্যাতি, তেমনি কুখ্যাতি যানজটের কারণে। কাজেই বাড়িতে বসে কোনো দোকান থেকে ফরমাশমতো খাবার পেতে লেগে যেতে পারে ঘণ্টার পর ঘণ্টা। এ সমস্যা কাটিয়ে দ্রুততম সময়ে ফরমাশমতো খাবার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে মানবহীন বিমান (ড্রোন) ব্যবহারের কৌশল নিয়েছে মুম্বাইয়ের পিত্জা বিক্রির একটি প্রতিষ্ঠান।

গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভারতে এ রকম ঘটনা এই প্রথম।

ফ্রানসেসকোস পিেজরিয়া নামের ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মিখেল রজনী। ই-কমার্সের বৈশ্বিক জায়ান্ট আমাজনের কাছ থেকে পিত্জা সরবরাহে ড্রোন ব্যবহারের পরিকল্পনাটি পেয়েছেন তিনি।

গত ১১ মে দোকান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত এক ক্রেতার কাছে পরীক্ষামূলকভাবে ড্রোনের সাহায্যে পিত্জা পাঠানো হয়। ওই দিন পিত্জার দোকান থেকে ড্রোনটি আকাশে ওড়ে এবং একটি উঁচু ভবনে গিয়ে পিত্জা সরবরাহ করে। পিত্জার দোকান থেকে ড্রোনটি নিয়ন্ত্রণ করা হয়। পুরো ঘটনার একটি ভিডিওচিত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

রজনী জানান, পিত্জা সরবরাহে ড্রোন ব্যবহারের পরীক্ষামূলক ফ্লাইটটি সফল হয়েছে। তাঁর অটো ইঞ্জিনিয়ার এক বন্ধু ড্রোনটি তৈরিতে সহযোগিতা করেছেন। এ ধরনের ড্রোন তৈরিতে দুই হাজার মার্কিন ডলার খরচ পড়ে। প্রযুক্তিটি সময় ও খরচ বাঁচায়। 

এ ধরনের কাজে আগামী কয়েক বছরের মধ্যে নিয়মিতভাবে ড্রোন ব্যবহার করা যাবে বলেও আশা প্রকাশ করেন রজনী।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি