,

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহসড়কে দেড় ঘণ্টা অবরোধ

bus stop========প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী গাড়িচাপায় আহত হওয়ার প্রতিবাদে  ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।বুধবার বেলা এগারটা থেকে দেড় ঘণ্টাব্যাপী অবরোধে  মহাসড়কে দূরপাল্লার বাস ট্রাক সহ বিভিন্ন যানবান আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। এতে দূর্ভোগে পড়ে যাত্রীরা। পরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট তুলে নেয় শিক্ষার্থীরা।জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী তারেক মিয়া লোকাল বাসের ধাক্কায় গুরুতর আহত হয়।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় পলিটেকনিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচলে অবরোধ সৃষ্টি করে।খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাস চালকের বিচারসহ পলিটেকনিকেল ইনস্টিটিউটের সামনে স্পিড ব্রেকার দেয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১২টায় যানচলাচল স্বাভাবিক হয়।


 


ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং পলিটেকনিকের সামনে দুর্ঘটনারোধে স্পিড ব্রেকার নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন