,

নাইজেরিয়ায় দুটি বিস্ফোরণের পর শতাধিক মৃতদেহ উদ্ধার

 

naijeriaডেস্ক রির্পোট : নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন, জস শহরে দুটি বড় ধরনের বিস্ফোরণের পর সেখান থেকে ১১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আশংকা করা হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে আরও মৃতদেহ থেকে থাকতে পারে।

কোনও সংগঠন এখনো এ ঘটনার দায় শিকার করেনি, তবে ঘটনার প্রকৃতি দেখে এটি ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারামের কাজ হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

প্রথম বোমাটি একটি ভ্যানের মধ্যে লুকানো ছিল এবং এটি একটি ব্যস্ত বাজারে বিস্ফোরিত হয়।

এর কুড়ি মিনিট পর একটি হাসপাতালের কাছে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।

দ্বিতীয় বিস্ফোরণে কিছু উদ্ধার-কর্মীও নিহত হয়।

সম্প্রতি ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটিতে একই ধরনের বেশ কিছু বোমা হামলা চালিয়েছে বলে সন্দেহের তীর ওই দলটির দিকেই যাচ্ছে। তবে জস শহরে সাম্প্রতিক বছরগুলোতে খ্রিষ্টান ও মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ভয়াবহ দাঙ্গার ইতিহাস থাকায় এখনই কোনও উপসংহারে পৌঁছানো যাচ্ছে না।

হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নরের একজন মুখপাত্র।

দুর্ঘটনাস্থলে বেশ কিছু ধ্বংসস্তূপ এখনো সরানো হয়নি।

স্থানীয় জরুরী সেবা সংস্থার একজন কর্মকর্তা জানাচ্ছেন, সকাল নাগাদ ধ্বংসস্তূপ সরানো হলে সেখান থেকে আরও মৃতদেহ বের হতে পারে বলে তাদের আশংকা। বিস্ফোরণে ৫৬ জন মানুষ আহত হয়েছে বলেও জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন