,

নাসিরনগরে আওয়ামীলীগ নেতা খুন

deathআকতার হোসেন ভূইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে আলী আজম (৪৫) নামে এক আওয়ামীলীগ নেতা খুন হওয়ার ৭ দিনেও কোন আসামী গ্রেফতার হয়নি। এনিয়ে নিহত পরিবারের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। ঘটনাটি ঘটেছে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে। নিহত আলী আজম ৯ নংওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কাঠালকান্দি গ্রামের মৃত শুকুর আলীর পুত্র ।


পুলিশ ও পরিবারের লোকজন জানায়, কাঠালকান্দি গ্রামের ইউনুস আলীগংদের সাথে আলী আজমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৯ মে সন্ধ্যায় ওমর শরীফ বাড়ি থেকে আসামীদের বাড়ির দক্ষিণ পাশে ধানের খলায় যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। সংবাদ পেয়ে তার ভাই আলী আজম ঘটনাস্থলে পৌঁেছ ওমর শরীফকে বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আলী আজম মারাত্মকভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় প্রথমে বাজিতপুর জহিরুল ইসলাম কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পর ১৪ মে সকালে মারা যায়। এব্যাপারে এদিনই নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদি হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এ মামলায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। নাসিরনগর থানার তদন্তকারী দারোগা ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানায় ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। তবে গ্রেফতারের চেষ্টা চলছে

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন