,

ভিডিও চ্যাটের নতুন ব্যবস্থা আসছে ফেসবুকে

সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের ‘পোক’ ব্যবস্থা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেলেও এবার ফটো ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মতো ব্যবস্থা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ফেসবুক সম্প্রতি ভিডিও চ্যাটের নতুন অ্যাপ চালু করার জন্যও প্রস্তুতি নিচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

মার্ক জুকারবার্গের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ফেসবুকের অ্যাপটি। ‘স্লিংশট’ নামে অ্যাপটি নির্মাণে প্রতিষ্ঠানটি কাজ করছে বেশ কয়েক মাস যাবৎ।

সূত্র জানিয়েছে, স্লিংশটের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ছোট ভিডিও পাঠাতে পারবে। ভিডিওটি শুধু একবারই বন্ধুকে দেখানোর অপশন থাকবে।

গত বছর তিন বিলিয়ন ডলার ব্যয়ে স্ন্যাপচ্যাটকে কিনে নেওয়ার চেষ্টা করে ফেসবুক। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ফেসবুক সে ধরনের মেসেজিং অ্যাপ তৈরির চেষ্টা করছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য এ ব্যবস্থাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ফেসবুক।

জানা গেছে, এ মাসেই অ্যাপটি ছাড়তে পারে ফেসবুক। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ