শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবেনা।–মোকতাদির চৌধুরী এমপি

doctors-and-physicians-in-faisalabad-20॥ বার্তা কক্ষ ॥ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, অফিস সহকারী, পিয়ন সহ সকল প্রকার শূণ্যপদে দ্রুত গতিতে নিয়োগ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সদর হাসপাতালে এক্সরে মেশিন সরবরাহে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সদর হাসপাতালের ভেতর বেসরকারি এমবুলেন্স যেনো না থাকে সে ব্যাপারেও কঠোর হরার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। গতকাল রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডা. মিলন সভা কক্ষে স্বাস্থ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সভায় স্বাস্থ্য কমিটির মুক্তিযোদ্ধা কোটায় আল মামুন সরকার, মনোনীত কোটায় ডা.মো.বজলুর রহমান, হেলাল উদ্দিন, নারী নেত্রী হিসাবে নন্দিতা গুহ, সমাজ সেবায় এড.তাসলিমা সুলতানা খানম নিশাত ও নির্বাচিত মহিলা কাউন্সিলর কোটায় শামীমা বেগমকে অন্তর্ভূক্ত করা হয়। এর মাধ্যমে সদর হাসপাতাল স্বাস্থ্য কমিটি পুর্ন:গঠন করা হলো। স্থানীয় সাংসদ, পার্বত্য চট্র্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিলুর রহমান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল্লাহ জরু, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকবর হোসেন, চৌধুরী, বিএমএ সাবেক সভাপতি ডা. বজলুর রহমান, বর্তমান সভাপতি ডা.এফ জামান, সাধারন সম্পাদক ডা. আবু সাঈদ, সদর উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত। এসময় সভাপতির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাবতীয় উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া