,

জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন হাথুরু

n coachক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্দিকা হাথুরা সিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত অফিসে সোমবার বিকেলে নতুন কোচের নাম ঘোষণা করবেন।

বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজাম উদ্দিন সুজন এ তথ্য জানিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সোমবারের মধ্যে নতুন কোচের নাম জানানো হবে।

চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচ খুঁজছিল বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচের দায়িত্ব নিয়েছেন।

সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।

২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব নেন হাতুরুসিংহে। এরপর তিন বছরের জন্য শ্রীলঙ্কা 'এ' দলেরও কোচ হন তিনি।

২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন হাতুরুসিংহে। তবে ২০১০ সালের জুনে শৃঙ্খলাজনিত কারণে বরখাস্ত করা হয় তাকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কানাডার কোচিং উপদেষ্টা হিসাবে কাজ করেন হাতুরুসিংহে। সেই বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পান।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই