,

বিমানবন্দরে দুই কেজি সোনাসহ আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক সোনার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল রোববার রাত ১১টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে আটক করে শুল্ক কর্তৃপক্ষ। আটক হওয়া যাত্রীর নাম সুজন (২২)। তিনি সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার ইসরাত জাহান প্রথম আলোকে জানান, ওই যাত্রীর ব্যাপারে আগে থেকেই তাঁদের কাছে তথ্য ছিল। রাত ১১টার দিকে টাইগার এয়ারের একটি বিমান ঢাকায় অবতরণ করে। এরপর ওই বিমানের যাত্রী সুজনকে বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। তাঁর হাতব্যাগ থেকে এক কেজি ওজনের দুটি এবং ১০০ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। সুজনের কাছে পাঁচটি মোবাইল ফোনসেট এবং একটি ৪০ ইঞ্চির এলইডি টেলিভিশনও পাওয়া যায়। ইসরাত জাহান জানান, গত এক মাসে সুজন চারবার সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি