শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দায় নিলেন প্রেসিডেন্ট, ভেঙে দিলেন কোস্টগার্ড

দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির ঘটনায় সরকারের ব্যর্থতার দায় ব্যক্তিগতভাবে নিজের কাঁধে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হিয়ে। একই সঙ্গে এ ঘটনায় সমালোচিত দেশটির জাতীয় কোস্টগার্ড ভেঙে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারগুলোর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ঘটনার পর সরকারের দুর্বল তত্পরতার চূড়ান্ত দায়ভার আমারই।’

পার্ক গুয়েন-হিয়ে বলেন, প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরিয়ার জনগণের জীবন ও নিরাপত্তার দায়িত্ব তাঁর। ভুক্তভোগী সব মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী তিনি। ফেরি দুর্ঘটনার পর ত্বরিত পদক্ষেপ নিতে দেশটির জাতীয় কোস্টগার্ডের ব্যর্থতার প্রসঙ্গটিও আসে প্রেসিডেন্টের ভাষণে। তিনি বলেন, ‘কোস্টগার্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’ নতুন একটি নিরাপত্তা সংস্থা উদ্ধারের কাজ পরিচালনা করবে বলে জানান পার্ক গুয়েন-হিয়ে।

গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে ওই ফেরি ডুবে যায়। এতে তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন স্কুলশিক্ষার্থী। ওই ঘটনার দায় নিয়ে দেশটির প্রধানমন্ত্রী চাং হং-উন এপ্রিলের শেষের দিকে পদত্যাগ করেন। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান