,

অ্যাপল-গুগলের সমঝোতা

প্রযুক্তি বিষয়ক বেশ কিছু পেটেন্ট নিয়ে অ্যাপল ও গুগল পারস্পরিক মামলায় জড়িয়ে পড়েছিল। সম্প্রতি পেটেন্ট বিষয়ে এই দুটি প্রতিষ্ঠান সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছে।



এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বন্দ্বে না জড়িয়ে এখন থেকে দুটি প্রতিষ্ঠান পেটেন্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পেটেন্ট দ্বন্দ্ব মিটিয়ে ফেলার উদ্যোগ নিলেও পেটেন্ট বিনিময় বা পারস্পরিক পেটেন্ট ব্যবহার সংক্রান্ত কোনো বিষয়ে একমত হয়নি প্রতিষ্ঠান দুটি।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে অ্যাপলের দুটি পেটেন্ট ভঙ্গের কারণে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার জরিমানা করেন। স্যামসাংয়ের মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়। একই আদালত স্যামসাংয়ের পেটেন্ট ভঙ্গের অভিযোগে অ্যাপলকেও এক লাখ ৫৮ হাজার ডলার জরিমানা করেন।

বর্তমানে বাজারে যত নতুন ফোন বিক্রি হচ্ছে তার ৮০ শতাংশই অ্যান্ড্রয়েড চালিত। 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী