,

পোডলস্কির বুটে শুমাখার

গোলের পর বাঁধনহারা উদযাপনের সময় জার্সির নিচের গেঞ্জি বা বুকে-পিঠে কত কথা লিখে প্রিয়জনকে শুভ কামনা কিংবা শুভেচ্ছা বা স্মরণ করেন ফুটবলাররা! কখনো কখনো জমে থাকা মনের ক্ষোভও উগরে দেন এ উপায়ে। একবার মারিও বালোতেল্লি তো লিখেই বসলেন, ‘সব সময় কেন আমি?’ লুকাস পোডলস্কি অবশ্য ওই পথে হাঁটেননি, তিনি স্বদেশি এফওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারকে শুভকামনা জানিয়েছেন ভিন্ন উপায়ে, বুটে লিখে।



স্কি করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে গত ডিসেম্বর থেকেই অচেতন রয়েছেন মাইকেল শুমাখার। এমনও শোনা গিয়েছিল, আর কখনোই কোমা থেকে ফিরতে পারবেন না। গত মাসে অবশ্য জানা গিয়েছিল, মুহূর্তের জন্য জ্ঞান ফিরে পাওয়ার লক্ষণ দেখা গেছে শুমাখারের। তবে কবে সুস্থ হয়ে উঠবেন, এখনো অজানা।

স্বদেশি ফর্মুলা ওয়ানের কিংবদন্তির সুস্থতা কামনা করে গতকাল এফএ কাপের ফাইনালে হালের বিপক্ষে অ্যাডিডাসের যে বুট পড়ে নেমেছিলেন পোডলস্কি, তাতে লেখা ছিল—‘লড়াই চালিয়ে যাও মাইকেল’। পাশে জার্মানির তেরঙা পতাকা। এরপর টুইটারে জার্মান তারকা লিখেছেন—‘ফাইনালের জন্য আমার বুট! মাইকেলের প্রতি শুভকামনা।’ 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ