,

নূর হোসেনের ‘বান্ধবী’ আটক

সাত খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ওরফে নীলাকে আটক করেছে পুলিশ।নীলা সিটি করপোরেশনের সংরক্ষিত (৪, ৫ ও ৬) নারী কাউন্সিলর। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী হিসেবে স্থানীয় লোকজনের কাছে পরিচিত।আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে গণশুনানিতে অংশ নিয়ে বের হওয়ার সময় জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়। আটকের পর তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘সাত খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর নীলাকে আটক করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

নাহিদকে মামলা করার চ্যালেঞ্জ ইশরাকের

১২ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ৩৮,৯৭০ আখচাষি

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৫৯

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: শ্রমমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

আওয়ামী লীগের মতো বড় চোরের দল বিশ্বে নেই: স্পিকার

জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়: গোলাম পরওয়ার

শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

সীমান্তের ওপার থেকে টাকা, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী