,

বার্সা-অধ্যায় শেষ মার্টিনোর

জেরার্ডো মার্টিনো কি পারবেন বার্সেলোনার মতো শীর্ষ ক্লাবের কোচের দায়িত্ব সামলাতে? এমন সংশয় শুরু থেকেই ছিল অনেকের। দক্ষিণ আমেরিকায় অনেক সফলতা পেলেও ইউরোপিয়ান ফুটবলের কোনো অভিজ্ঞতাই যে ছিল না আর্জেন্টাইন এই কোচের। সন্দেহ-সংশয় উড়িয়ে দিয়ে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিলেন মার্টিনো। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। কোনো শিরোপা না জিতেই শেষ হলো কাতালানদের এবারের মৌসুম। ব্যর্থতার দায় মেনে নিয়ে মার্টিনোও শেষ করলেন বার্সা-অধ্যায়। গতকাল লা লিগার শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার পরপরই কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন মার্টিনো।





বার্সেলোনার কোচ হিসেবে যে আর তাঁকে দেখা যাবে না, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের অন্যতম সফল এই কোচ। গতকাল শুধু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বিদায়বার্তা। কোনো শিরোপা না জিতেই মৌসুম শেষ করায় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন মার্টিনো, ‘বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে আমি ক্লাবের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি। সমর্থকদের যেমন প্রত্যাশা ছিল, সেটা আমরা পূরণ করতে পারিনি। সে জন্য সবার কাছে ক্ষমা চাইছি। এই ক্লাব বছরের পর বছর ধরে যেরকম সাফল্যের দেখা পেয়েছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু প্রতিপক্ষ দল আমাদের চেয়ে ভালো খেলেছে।’




গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১৮ বছর পর শিরোপা জিতেছে অ্যাটলেটিকো। এবারের শিরোপা যে তাদেরই প্রাপ্য ছিল, সেটাও স্বীকার করে নিয়েছেন মার্টিনো, ‘আমি অ্যাটলেটিকো মাদ্রিদকে অভিনন্দন জানাই। তারা খুবই ভালো খেলেছে আর এই সাফল্যটাও তাদের প্রাপ্য ছিল।’





আগামী মৌসুমে বার্সেলোনার নতুন কোচ হিসেবে হয়তো দেখা যাবে লুইস এনরিকেকে। ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনা মাঝমাঠের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত পালন করেছেন বার্সেলোনার ‘বি’ দলের কোচের দায়িত্ব।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল