,

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে ৫ ককটেলসহ ১৭ ককটেল উদ্ধার ॥ বোমাবাজ গ্রেফতার

news-image

arrest-75[1]ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে ৫টি ককটেলসহ ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে  জেলা সদর হাসপাতাল কম্পাউন্ড থেকে পুলিশ ৫টি ককটেল উদ্ধার করে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় শহরের মৌড়াইল কলেজপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বোমাবাজ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। সাদ্দাম হোসেন এই গ্রামের খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে জেলা সদর হাসপাতালের কম্পাউন্ডের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৫ টি ককটেল উদ্ধার করে।
অপরদিকে গত শুক্রবার সন্ধ্যায় ডিশ লাইনের তার ছেঁড়ার ঘটনায় পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়া ও শিমরাইলকান্দি মহল্লার দু’দলের মধ্যে সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ টি ককটেল উদ্ধার করেন। এলাকাবাসী জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ প্রায় অর্ধশত ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংকের সৃষ্টি করে।
এ ঘটনায় সদর থানার এস.আই বেলাল বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০ জনকে অজ্ঞাত আসামী করে অর্ধশত লোককে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ