,

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখবে মোদী সরকার

 ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে বিজেপি নেতা নরেন্দ্র মোদি প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কে একটি কথাও বলেন নি। 



নির্বাচনী জনসভাগুলোতে কোথাও কোথাও বাংলাদেশ সম্পর্কে কঠোর মনোভাব দেখালেও নির্বাচিত হওয়ার পর তার ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি। 



তবে বাংলাদেশ তথা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে সে নিয়ে কথা বলেছেন বিজেপি’র একজন মুখপাত্র।



সিএনএন দেওয়া সাক্ষাৎকারে এই মুখপাত্র বলেছেন, নরেন্দ্র মোদি নির্বাচিত হওয়ার পর তার কাছে প্রথম অভিনন্দনটিই আসে বাংলাদেশ থেকে। এরপর পাকিস্তানের অভিনন্দন পান তিনি। 



ওই মুখপাত্র এসময় বিজেপি’র সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির বক্তব্য স্মরণ করে বলেন, ‘প্রতিবেশী দেশের নীতি পাল্টে দেওয়ার সুযোগ কারো নেই।’ 



এই মুখপাত্র বেশ জোর দিয়েই বলেন, মোদির সরকারও প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। 



শুক্রবার ৩৩৯ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলেই নরেন্দ্র মোদীকে তার এই নিরঙ্কুশ বিজয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের জনগণকেও শুভেচ্ছা জানান তিনি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ