,

হার মানল কংগ্রেস নতুন যুগের ঘোষণা বিজেপির

ভারতের সাধারণ নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন (বিজেপি) এনডিএ জোট। তারা বলছে, এ বিজয় তাদের জন্য হবে নতুন যুগের সূচনা। ক্ষমতাসীন কংগ্রেস এর মধ্যে পরাজয় মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে।

এএফপির খবরে জানানো হয়, নয়াদিল্লিতে দলের প্রধান কার্যালয়ে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রকাশ জাভাদেকার বলেন, এটি পরিবর্তনের শুরু, গণমানুষের একটি বিপ্লব এবং নতুন যুগের সূচনা।

নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছে কংগ্রেস জোট। নয়াদিল্লিতে দলের প্রধান কার্যালয়ে কংগ্রেস নেতা ও মুখপাত্র রাজীব শুক্লা সাংবাদিকদের বলেন, ‘আমরা পরাজয় মেনে নিচ্ছি। আমরা বিরোধী দলে বসতে রাজি।’ তিনি বলেন, মোদি জনগণের কাছে আকাশের চাঁদতারা এনে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন। জনগণ সেই স্বপ্ন লুফে নিয়েছে।

জয়ের পর বিজেপি ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ও দুর্নীতি দমন করার অঙ্গীকার করেছে। গত ৩০ বছরের মধ্যে এবার বিজেপি প্রথমবারের মতো লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হতে যাচ্ছে। গত এক দশকের মধ্যে কংগ্রেস এবার নির্বাচনে সবচেয়ে খারাপ ফলাফল করেছে।

ভারতে বছরের পর বছর ধরে চলা দুর্নীতি, অর্থনীতির ধীর গতি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সুস্পষ্ট হতাশা থেকেই নির্বাচনে ফলাফলের মোড় ঘুরে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর