,

আবার ভারত-পাকিস্তান সিরিজ

Ind & PKস্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৬ বছর এই দুই দেশ নিজেদের মধ্যে কোনো ক্রিকেট সিরিজ খেলেনি।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে বিসিসিআই পাকিস্তানের সঙ্গে ৬ টি ক্রিকেট সিরিজ খেলার জন্য রাজী হয়েছে। পিসিবির অফিসিয়াল ওয়েবে আরো জানানো হয় আগামি বছর সংযুক্ত আরব-আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
পাকিস্তানের প্রধান অপারেটিং অফিসার সোবহান আহমেদ জানিয়েছেন, ‘এই ৬টি সিরিজে মোট ১৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে, ও ১২টি টি-টোয়ন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে দুই দেশ।’
২০০৭ সালের পর থেকে রাজনৈতিক ইস্যূ ছাড়াও অন্যান্য কিছু কারণে দুই দেশ নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানের বিপক্ষে সব সিরিজ বাতিল করেছিল।
২০১২ সালের ডিসেম্বরে ভারত-পাকিস্তান ছোট একটি সিরিজ খেলেছিল। সেই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছিল। এছাড়া আইসিসির আয়োজনে বিশ্বকাপে ও এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছিল।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে