,

মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন ওবামা

নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন—এমন আভাস যখন জোরালো, এমন সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভারতের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ।



বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার ভারতের লোকসভা নির্বাচনের নবম ও শেষ দফা অনুষ্ঠিত হয়। ১৬ মে ফল ঘোষণা করা হবে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বলে সব জরিপেই এ আভাস দেওয়া হয়েছে।



সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের প্রশংসা করেছেন ওবামা। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে ভারত।



মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ফল ঘোষণার পর নতুন সরকার গঠনের অপেক্ষায় আমরা। পরবর্তী বছরগুলোতে ভারতের নতুন প্রশাসনের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’



২০০২ সালে গুজরাটে সংঘটিত দাঙ্গায় সংশ্লিষ্টতার অভিযোগে এক দশকেরও বেশি সময় ধরে হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে আদালত তাঁকে নিষ্কৃতি দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে মোদির ওপর থেকে ভিসা-নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ