,

ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়কে যান চলাচল শুরু

bus driveপ্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দফা দাবিতে ডাকা শ্রমিক-মালিক ঐক্য  পরিষদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার প্রশাসনের সঙ্গে সংগঠনের নেতাদের আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রায় ১১ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করায় ঢাকা-সিলেট এবং কুমিল্লা, সিলেট মহাসড়কসহ ব্রাহ্মণবাড়িয়ার সব রুটে ডানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া জানান, শহরের মেড্ডা বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের আগুনে ৮টি বাস পুড়ে ছাই হলেও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে পারেননি।

এ ছাড়া থ্রিহুইলার গাড়িসহ নিষিদ্ধ যানবাহন মহাসড়কে চলাচল করার প্রতিবাদ, বাস পুড়িয়ে দেয়া হলেও দোষীদের বিচারের আওতায় না আনা, আশুগঞ্জ-কুটি চৌমুহনি পর্যন্ত মহাসড়কের বেহাল দশা সহ ৬ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন মহাসড়কে অটোরিকশাসহ বিভিন্ন অবৈধ যান চলাচল বন্ধ করে দেয়া এবং ৭ টি বাস যারা পুড়িয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে পরিবহন নেতারা।

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন