,

১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে ১৫ মে থেকে বাজারে আসবে মৌসুমের গুটি আম। এরপর ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ, ২০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে।

আজ বৃহস্পতিবার নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভায় আম বাজারজাত করার বিষয়টি জানানো হয়। এদিন বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়েছে, আবহাওয়া প্রতিকূল থাকায় এবারে আম লিচুসহ গ্রীষ্মকালীন ফল দেরিতে এসেছে। বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে, সেই জন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল আহরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে সভা আহ্বান করা হয়।

সভায় জানানো হয়, মোজাফর লিচু আহরণ করতে পারবেন ২০ মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু ২৭ মে থেকে আহরণ করা যাবে। এছাড়াও ১৫ মে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানী পছন্দ, ৩০ মে খিরসাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১০ জুন বারিআম, ১২ জুন ল্যাংড়া, ২০ জুন মোহনভোগ, ২৫ জুন হাড়িভাঙ্গা ও আম্রপলি, ৩০ জুন ফজলি, ৫ জুলাই মল্লিকা, ২০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট থেকে গৌরমতি আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষি, বাগান মালিকসহ আড়তদার ও ব্যবসায়ীরা।

জেলা প্রশাসক বলেন, এর আগে আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় অন্যেদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, উপপরিচালক (উদ্যান) শামছুন্নাহার ভুঞাঁ, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা ইব্রাহিমসহ আম চাষি এবং আড়তদার ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না