মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের হাতে মা খুন!

murder

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা বাগবর্তী পালকে (৬৭) খুন করেছে উত্তম চন্দ্র পাল (৩৫)।

সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ উত্তম চন্দ্র পালকে আটক করেছে। আটক উত্তম চন্দ্র পাল ভৃঙ্গরাজ এলাকার মৃত কালিপদ পালের ছেলে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ প্রতিবেদককে জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তম তার মাকে মারধর করে পাটার পোতা দিয়ে মুখ থেতলে দেয়। পরে মুখের উপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এসময় আশপাশের বাড়ির লোকজন টের পেয়ে উত্তমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ও উত্তমকে ‍আটক করে থানায় নিয়ে আসে।

এসআই আরো জানান, উত্তম কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সে কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন