,

মাদারীপুরে বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

bikashডেস্ক রির্পোট :মাদারীপুর শহরের দরগা শরীফ এলাকায় এক বিকাশ এজেন্টের দুই কর্মচারীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর ২টার দিকে শহরের দরগা শরীফের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, শহরের প্রমি এন্টারপাইজের মালিক বিকাশ এজেন্ট মোস্তাক আহমেদের দুই কর্মী হুমায়ন কবির ও অহিদুজ্জামান বাবু মোটরসাইকেলযোগে বিকাশের লেনদেনের ১৫ লাখ টাকা নিয়ে দরগা শরীফ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৩ ছিনতাইকারী তাদের পথরোধ করে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে।

পরে এক ছিনতাইকারীকে ‍ধরে গণপিটুনি দিয়ে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে এবং আহতদের সদর হাসপাতালে ভর্তি করে।

প্রমি এন্টারপ্রাইজের পরিচালক মোস্তাক আহমেদ জানান, তিনি এ ঘটনায় মামলা দায়ের করবেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, ছিনতাইকারীদের আটক করে শাস্তির ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে